নকলায় শিবির কর্মী গ্রেফতার

খবর টি পড়েছেন : ১২৪
নকলায় শিবির কর্মী গ্রেফতার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার : নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনার অভিযোগে শেরপুরের নকলায় সাইফুল ইসলাম (২২) নামে শিবিরের এক কর্মীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ৩১ আগস্ট বুধবার ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে নকলা পৌর শহরের চরকৈয়া উত্তরপাড়া এলাকার ইউসুফ আলীর ছেলে। পরে বুধবার বিকেলে বিচারিক হাকিম আদালতের নির্দেশে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান জানান, গ্রেফতার হওয়া শিবির কর্মী সাইফুল জেএমবির অন্যতম নেতা সাজেদুল ইসলাম ওরফে সাদ্দামের ঘনিষ্ঠ সহযোগী। সাদ্দাম বর্তমানে জেলা কারাগারে আটক রয়েছে। গ্রেফতার সাইফুলের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনার অভিযোগে ঝিনাইগাতী থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মামলা প্রত্যাহার না করায় শিক্ষক দম্পত্তিকে প্রাণনাশের হুমকি!… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার ॥ হত্যার…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads