মো. মোশারফ হোসেন, নকলা (শেরপুর): সারা দেশের ন্যায় শেরপুরের নকলায় স্বল্প পরিসরে বিএনপির ৩৮তম প্রতিষ্ঠা বর্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে সাবেক হুইপ মরহুম আলহাজ্ব জাহেদ আলী চৌধুরীর নকলার বাসভবনে সকাল ১০টায় এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহব্বায়ক বীর মুক্তিযোদ্ধা রফিজ উদ্দিন রেফাজ। অন্যান্যদের বক্তব্য রাখেন শহিদুল ইসলাম মোনায়েম, সবেক ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম, জহিরুল আলম কেশ, নামা কৈয়াকুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখরুল আলম, বিএনপি নেতা, আব্দুল হক তালুকদার চাঁনু, এনামুল হক রিপন, আনিস, রজব আলী, ডা: শওকত হোসেন, তৌফিক মাষ্টার প্রমুখ। এ ছাড়া উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক জাহিদুল ইসলাম।























