নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী পৌরশহরের গবাধি পশুরহাট শহরের অদূরে নয়ানিকান্দা এলাকায় স্থানান্তর করা হয়েছে। ৩০ আগস্ট মঙ্গলবার বিকেলে নয়ানিকান্দা এলাকায় ওই নতুন হাটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শেরপুরের জেলা প্রশাসক ডাঃ এ এম. পারভেজ রহিম। এ উপলক্ষে নালিতাবাড়ী পৌর মেয়র আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান একেএম মোখলেসুর রহমান রিপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা জিয়াউল হক, সহ-সভাপতি আব্দুস সবুর, সাধারণ সম্পাদক ফজলুল হক প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে জেলা প্রশাসক (ডিসি) এএম পারভেজ রহিম নয়ানিকান্দাস্থ গরুর হাটের পাশে একটি পুকুরে পোনা অবমুক্ত এবং বৃক্ষরোপন করেন।























