ads

রবিবার , ২৪ জুলাই ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জঙ্গিবাদের প্রতিবাদে সচেতনতা বাড়াতে জনউদ্যোগ’র মানববন্ধন

খবর টি পড়েছেন : ১৮৮
শেরপুরে জঙ্গিবাদের প্রতিবাদে সচেতনতা বাড়াতে জনউদ্যোগ’র মানববন্ধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Sherpur Pic-3স্টাফ রিপোর্টার : জঙ্গিবাদ-সন্ত্রাস-গুপ্তহত্যার প্রতিবাদে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শেরপুরে নাগরিক সংগঠন জনউদ্যোগ মানববন্ধন কর্মসূচী পালন করেছে। শহরের পৌর টাউন হলের সামনে রঘুনাথ বাজার সড়কে ২৩ জুলাই শনিবার দুপুর ১২ টা থেকে ১টা পর্যন্ত ঘন্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে জেলা রেডক্রিসেন্ট সেক্রেটারি ফখরুল মজিদ খোকন, জনউদ্যোগ আহ্বায়ক শিক্ষক আবুল কালাম আজাদ, সাংবাদিক সুশীল মালাকার, পাতাবাহার খেলাঘর আসরের সেক্রেটারি মমিনুল ইসলাম মমিন, মহিলা পরিষদ নেত্রী আঞ্জুমান আরা যুথী, উদীচী সভাপতি তপন সারোয়ার, মানবাধিকার কর্মী শামীম হোসেন, সংস্কৃতি কর্মী তরুণ চক্রবর্তী প্রমুখ বক্তব্য রাখেন। মানববন্ধনে একাত্মতা পোষন করে পাতাবাহার খেলাঘর আসর, সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষ পরিচালনা পর্ষদ, উদীচী, মহিলা পরিষদ, আদিবাসী হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরাম সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃতৃন্দ অংশগ্রহন করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জঙ্গীরা অন্ধকারের শক্তি ॥ শেরপুরে মতিয়া চৌধুরী পরবর্তী সংবাদ সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে শেরপুরে বিভিন্ন পেশাজীবী সংগঠনের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads