ads

শুক্রবার , ২২ জুলাই ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জঙ্গীরা অন্ধকারের শক্তি ॥ শেরপুরে মতিয়া চৌধুরী

খবর টি পড়েছেন : ১৮৩
জঙ্গীরা অন্ধকারের শক্তি ॥ শেরপুরে মতিয়া চৌধুরী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Sherpur Pic Matiaস্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, অন্ধকারের শক্তি বঙ্গবন্ধুকে হত্যা করেছে। শেখ হাসিনা অন্ধকার দূর করে আলো আনার চেষ্টা করছেন। এই আলোতে বর্তমান সরকার দেশটাকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে কাজ করছে। দেশে অন্ধকারের শক্তি আবার তৎপরতা শুরু করেছে। জঙ্গি হামলা করে নিরীহ মানুষ খুন করা হচ্ছে। তারা আবার অন্ধকার আনতে চায়। দেশটাকে তারা পেছনের দিকে নিয়ে যেতে চায়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই অন্ধকারও দূর করতে কাজ করছে। এজন্য তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে এ অন্ধকারের শক্তির মোকাবেলা করার আহ্বান জানান। তিনি ২২ জুলাই শুক্রবার বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদ চত্ত্বরে টিআর ও কাবিখার টাকায় শিক্ষার্থীদের মাঝে সোলার ল্যাম্প বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন।
কৃষিমন্ত্রী বিএনপির কঠোর সমালোচনা করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বিনা পয়সায় বই দেন, তখন আওয়ামী লীগ-বিএনপি বাছেন না। কিন্তু বিএনপি আমলে আমাদের লোক হারাম একটা সুতাও পায়নি। বিএনপি আসার পর হাওয়া ভবন হয়েছে, খাওয়া ভবন হয়েছে, একচুয়ালি খাইখাই পার্টি হয়েছে। কিন্তু আওয়ামী লীগ দিতে আসছে, খেতে আসে নাই।
তিনি আরও বলেন, আমাদের টিআর টেস্ট রিলিফ, ‘টেস্টি রিলিফ’ নয়। আর কাবিখা ‘খাবিখা’ নয়। এই টিআর ও কাবিখা থেকেই সরকার নিয়ম করছে ফিফটি পার্সেন্ট সৌর বিদ্যুৎ খাতে যাবে। যাতে কোন খরচ ছাড়া মানুষ আলো পায়। অবশ্য নালিতাবাড়ী নকলা এলাকায় সৌর বিদ্যুৎ খাতে টিআর-কাবিখার পার্সেন্টেজ আরও বাড়ানো হয়েছে। ফলে টিআর ও কাবিখার টাকায় এ এলাকায় ২য় শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত এবং সমমান পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম ১০ জন করে মোট ১৭ হাজার ৫শ শিক্ষার্থীর মাঝে প্রায় ২ কোটি টাকা মূল্যের সোলার ল্যাম্প বিতরণ করা সম্ভব হবে।
শেরপুরের জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিমের সভাপতিত্বে ওই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর-২ আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ ও ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন। অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মোঃ মেহেদুল করিম, নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান একেএম মুখলেছুর রহমান রিপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা জিয়াউল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক ফজলুল হকসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিন মন্ত্রী উপজেলার ৯ হাজার ২৮০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে সোলার হারিকেন বিতরন করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে শেরপুরে প্রেসক্লাবের মানববন্ধন-সমাবেশ পরবর্তী সংবাদ শেরপুরে জঙ্গিবাদের প্রতিবাদে সচেতনতা বাড়াতে জনউদ্যোগ’র মানববন্ধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads