ads

রবিবার , ২৪ জুলাই ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে শেরপুরে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের সাথে আওয়ামী লীগের মতবিনিময় সভা

খবর টি পড়েছেন : ১৫০
সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে শেরপুরে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের সাথে আওয়ামী লীগের মতবিনিময় সভা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Sherpur Pic-1স্টাফ রিপোর্টার : সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে শেরপুরের বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে জেলা আওয়ামী লীগ। ২৩ জুলাই শনিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিক এমপি। এতে মূল আলোচনায় অংশ নেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সাবেক উপজেলা চেয়ারম্যান কৃষিবিদ বদিউজ্জামান বাদশা, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. একেএম রিয়াজুল হাসান, মহিলা কলেজের অধ্যক্ষ ড. আসাদুজ্জামান, জেলা বিএমএ’র সভাপতি ডাঃ এমএ বারেক তোতা, জেলা আইনজীবী সমিতির সভাপতি একেএম মোছাদ্দেক ফেরদৌসী ও প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার। ডাঃ সেকান্দর আলী কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন বক্তব্য রাখেন আতিউর রহমান মডেল কলেজের অধ্যক্ষ গোলাম হাসান সুজন, জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান শামীম আরা, সদর উপজেলা বেসরকারি শিক্ষক সমিতির সভাপতি মোঃ চাঁন মিয়া, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম প্রমুখ। মতবিনিময় সভায় সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে সকল পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ একাত্মতা পোষণ করেন।
জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে মতবিনিময় সভাটি শুরু হয় এবং শুরুর প্রারম্ভেই গুলশান ও শোলাকিয়ায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জঙ্গিবাদের প্রতিবাদে সচেতনতা বাড়াতে জনউদ্যোগ’র মানববন্ধন পরবর্তী সংবাদ শেরপুরে জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারি কলেজে শান্তি সমাবেশ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads