ads

শুক্রবার , ২২ জুলাই ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মডার্ণ পাবলিক কলেজের অধ্যক্ষের ইন্তেকাল

খবর টি পড়েছেন : ১৭১
শেরপুরে মডার্ণ পাবলিক কলেজের অধ্যক্ষের ইন্তেকাল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Shamol Sirস্টাফ রিপোর্টার : শেরপুর শহরের মডার্ণ পাবলিক কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ রাশেদুল হাসান শ্যামল (৫০) আর নেই। তিনি ২২ জুলাই শুক্রবার ভোরে শহরের রাজবল্লভপুর মহল্লার বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…….. রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের প্রথম নামাজে জানাজা বিকেল ৩ টায় পৌর ঈদগাহ্ মাঠে অনুষ্ঠিত হয়। পরে বাদ আছর নকলা উপজেলার চন্দ্রকোনা এলাকায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি একসময় মডেল গার্লস কলেজের ইংরেজি প্রভাষক ছিলেন। তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে মডার্ণ পাবলিক কলেজ ও মডেল গার্লস কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
এদিকে তার মৃত্যুতে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, হুইপ আতিউর রহমান আতিক এমপি, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একেএম রিয়াজুল হাসান ও প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার গভীর শোক প্রকাশ করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে কর্ণেল তাহেরের হত্যা দিবস পালিত পরবর্তী সংবাদ সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে শেরপুরে প্রেসক্লাবের মানববন্ধন-সমাবেশ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads