স্টাফ রিপোর্টার : শেরপুরে কর্ণেল তাহের হত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২১ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা জাসদের উদ্যোগে শহরের বটতলাস্থ উসমানগণি সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাসদ নেতা এমএ বারেকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বিপ্লব দে লব। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ, আব্দুর রশিদ দুলাল, আকরাম হোসেন, টুকন সাহা, ডাঃ শামছুদ্দিন, জামাল উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ। বক্তারা মহাজোট নেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গীতন্ত্র উচ্ছেদ করে একবিংশ শতাব্দীর স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠায় দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।
উল্লেখ্য, ১৯৭৬ সালের ২১ জুলাই বিশেষ সামরিক ট্রাইব্যুনালে মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার লে. কর্নেল এম এ তাহেরকে এক প্রহসনের বিচারে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। (প্রেস বিজ্ঞপ্তি)
























