ads

বৃহস্পতিবার , ২১ জুলাই ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ইউপি সচিব-উদ্যোক্তাদের অনলাইন আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ

খবর টি পড়েছেন : ১৫৬
শেরপুরে ইউপি সচিব-উদ্যোক্তাদের অনলাইন আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Sherpur Pic-2স্টাফ রিপোর্টার : শেরপুরে ইউনিয়ন পরিষদের সচিব ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের জন্য অনলাইনে আর্থিক ব্যবস্থাপনা ও তথ্য সন্নিবেশ (এমআইএস) সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। প্রতি ব্যাচে ২২ জন করে তিন দিনব্যাপী কর্মশালার প্রথম ব্যাচের প্রশিক্ষণ ২১ জুলাই বৃহস্পতিবার শেষ হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের তথ্যকেন্দ্রে অনুষ্ঠিত ওই কর্মশালায় অনলাইনে বাজেট ও পরিকল্পনা, সম্পদ নিবন্ধন, কর আদায়, হিসাব সংরক্ষণ, ক্রয়, সেইফগার্ড, শিশু মাইগ্রেশন, মনিটরিং সম্পর্কে ও তথ্য অধিকার আইন সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। এটুআই প্রকল্পের সহায়তায় স্থানীয় সরকার বিভাগের এলজিএসপি-২ প্রকল্পের আওতায় জেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন মাস্টার ট্রেইনার এলজিএসপি প্রকল্পের জেলা ব্যবস্থাপক এম এ রহিম, সহকারি প্রোগ্রামার হাসান মো. হাদিউল ইসলাম ও কামারের চর ইউপি সচিব মো. হযরত আলী। তিনদিনব্যাপী প্রশিক্ষণ শেষে কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরন করেন জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম। এসময় কোর্স সমন্বয়কারী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ফরিদ আহমেদ ও কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত ছিলেন। এলজিএসপি প্রকল্পের জেলা ব্যবস্থাপক এম এ রহিম জানান, জেলায় ৫২টি ইউনিয়নের সচিব ও ডিজিটাল সেন্টারের পুরুষ-মহিলা উদ্যোক্তাসহ ১৫৪ জন প্রশিক্ষণার্থী ৭টি ব্যাচে তিনদিন করে এ প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ক্যান্সার-কিডনির রোগিসহ ৩০ জন অসহায়ের হাতে তুলে… পরবর্তী সংবাদ শেরপুরে কর্ণেল তাহেরের হত্যা দিবস পালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads