ads

বৃহস্পতিবার , ২১ জুলাই ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ক্যান্সার-কিডনির রোগিসহ ৩০ জন অসহায়ের হাতে তুলে দেওয়া হল ১১ লাখ টাকার চেক

খবর টি পড়েছেন : ১৬২
শেরপুরে ক্যান্সার-কিডনির রোগিসহ ৩০ জন অসহায়ের হাতে তুলে দেওয়া হল ১১ লাখ টাকার চেক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Sherpur Pic-3স্টাফ রিপোর্টার : শেরপুরে ৩০ জন অসহায়ের হাতে তুলে দেওয়া হয়েছে সরকারি অনুদানের সাড়ে ৯ লাখ টাকা। ২১ জুলাই বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আনুষ্ঠানিকভাবে ওই অর্থ তুলে দেন হুইপ আতিউর রহমান আতিক এমপি। এর মধ্যে  সমাজসেবা বিভাগের আওতায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস ও হৃদরোগসহ জটিল রোগে আক্রান্ত ৯ জনকে ৫০ হাজার টাকা হারে ৪ লাখ ৫০ হাজার টাকার চেক, রোগি কল্যাণ ফান্ডে জাতীয় সমাজকল্যাণ পরিষদের ৩ লাখ ৫০ হাজার টাকার চেক সিভিল সার্জনের কাছে হস্তান্তর এবং হুইপ আতিকের স্বেচ্ছাধীন তহবিল থেকে ১১ জন কর্মঅক্ষম হতদরিদ্র ও শিক্ষার্থীর হাতে ১ লাখ ৫০ হাজার টাকা নগদ বিতরণ করা হয়।
জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিমের সভাপতিত্বে ওই বিতরণ অনুষ্ঠানে অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফরিদ আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক এআরএম ওয়াহিদুজ্জামান, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে র‌্যালি ও আলোচনা সভা পরবর্তী সংবাদ শেরপুরে ইউপি সচিব-উদ্যোক্তাদের অনলাইন আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads