ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ২১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক। এসব বিদ্যালয় গুলোতে সহকারী শিক্ষক দিয়ে চালানো হচ্ছে প্রধান শিক্ষকের কাজ। ফলে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে শিক্ষা ব্যবস্থা। এসব বিদ্যালয়গুলো হচ্ছে গজনী সরকারী প্রাথমিক বিদ্যালয়, গান্ধিগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়, দুপুরীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, কুচনীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, ফুলহাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ভালুকা সরকারী প্রাথমিক বিদ্যালয়, রাংটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, ফাকরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়, হলদিগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়, গজারীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, আহম্মদনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়, বন্দভাটপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, ঘাগড়া লস্কর দরগা সরকারী প্রাথমিক বিদ্যালয়, বালিয়াচন্ডী সরকারী প্রাথমিক বিদ্যালয়, বাগের ভিটা সরকারী প্রাথমিক বিদ্যালয়, রাংটিয়া আদর্শ গ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়, ঘাগড়া মোল্লাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, নওকুচি সরকারী প্রাথমিক বিদ্যালয়, জগৎপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, রাঙ্গামাটি খাটুয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ ২১টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। সহকারী শিক্ষক দিয়ে বিদ্যালয় পরিচালনা করার কারণে বিদ্যালয়গুলোতে প্রশাসনিক ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে। নিয়মিত হচ্ছে না কাস। শিক্ষকরা দায়সারা গোছের বিদ্যালয়ে আসছেন আবার ইচ্ছামাফিক বিদ্যালয় ত্যাগ করছেন। এতে শিক্ষা ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে। উপজেলা শিক্ষা অফিসার আবু বকর সিদ্দিক বলেন, নতুন করে শিক্ষক নিয়োগ ও পদোন্নতির ব্যবস্থা না থাকায় এ অচলাবস্থার সৃষ্টি হয়েছে।




