শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫ জুলাই শুক্রবার সকালে বন ও চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত ৪ আসামীকে গ্রেফতার হয়েছে। তাঁরা হলো- ওই উপজেলার রাঙ্গাজান গ্রামের সদ্য নির্বাচিত ইউপি সদস্য জহুরল হক, খাড়ামোড়া গ্রামের আমজাদ আলী, গবরীকুড়া গ্রামের আল আমিন ও ভায়াডাঙ্গা গ্রামের সাজু মিয়া।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস. আলম জানান, আসামীদের মধ্যে জহুরল হক ও আমজাদ আলীকে শেরপুর বন আদালত ৬ মাসের এবং একই মামলায় আল আমিনকে ৩ মাসের সাজা দেন। এছাড়া চেকজালিয়াতি মামলায় সাজু মিয়া ২ বছরের সাজা মাথায় নিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। তিনি বলেন, গ্রেফতারকৃতদের বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।























