ads

সোমবার , ১১ জুলাই ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফ্রান্সকে হারিয়ে শিরোপা পর্তুগালের

খবর টি পড়েছেন : ১৩৯
ফ্রান্সকে হারিয়ে শিরোপা পর্তুগালের
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

France-Portugalশ্যামলবাংলা ডেস্ক : ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে পর্তুগাল। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে ম্যাচের একমাত্র গোল করে এদার। ইউরোতে এটাই পর্তুগালের প্রথম শিরোপা। ১০ জুলাই রবিবার রাতে (বাংলাদেশ সময়) সাঁ-দেনিতে ফাইনালে প্রথমার্ধের মাঝামাঝি সময়ে আঘাত পান রোনালদো। মিনিট পাঁচেক শুশ্রূষার পর অবশ্য মাঠে ফিরেছিলেন পর্তুগালের সেরা খেলোয়াড়। কিন্তু বেশিক্ষণ থাকতে পারেননি। ২৫ মিনিটে আবার ব্যথা পেয়ে স্ট্রেচারে শুয়ে মাঠ ছেড়েছেন রোনালদো। সতীর্থরা তাকে হতাশ করেনি। অতিরিক্ত সময়ে এদারের চমৎকার গোলে স্বাগতিকদের হতাশ করে পর্তুগাল।
ইউরোর ফাইনালের ইতিহাসে এই প্রথম নির্ধারিত ৯০ মিনিটে কোনো গোল হলো না। অতিরিক্ত সময়ে আক্রমণে ধার বাড়ে পর্তুগালের। সেই সুযোগেই পর্তুগিজ ফুটবল ইতিহাসে নাম লেখান এদার। ১০৯ মিনিটে ডি বক্সের বাইরে থেকে শট নিয়ে গোল দেন তিনি। সাইড লাইনে রোনালদোর চোখে জল, তৃপ্তি স্বস্তির জল। উল্লাসে মাতে পুরো পর্তুগিজ শিবির।
ফাইনালে হারের পর ফরাসি সমর্থকদের জন্য একটাই পাওয়া হয়ে রইলো। আর সেটি হলো আসরে সর্বোচ্চ ৬ গোল করা অ্যান্তনিও গ্রিজম্যানের গোল্ডেন বুট অর্জন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জঙ্গিবাদ নির্মূলে সরকার কঠোর অবস্থান নেবে: প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ নাইকো দুর্নীতি মামলা : খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ…

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads