ads

সোমবার , ১১ জুলাই ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নাইকো দুর্নীতি মামলা : খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১০ আগস্ট

খবর টি পড়েছেন : ২১৪
নাইকো দুর্নীতি মামলা : খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১০ আগস্ট
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

khaledaশ্যামলবাংলা ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ১১ আসামির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানির তারিখ পিছিয়ে আগামী ১০ আগস্ট ধার্য করেছে আদালত। ১১ জুলাই সোমবার ঢাকার নয় নম্বর বিশেষ জজ মো. আমিনুল ইসলাম প্রাক্তন এ প্রধানমন্ত্রীর পক্ষে সময়ের আবেদন মঞ্জুর করে ওই দিন ধার্য করেন।
খালেদা জিয়ার পক্ষে সময়ের আবেদন করেন তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। তিনি জানান, সোমবার মামলাটিতে চার্জ গঠনের ওপর শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু নিরাপত্তাজনিত কারণে খালেদা জিয়া আদালতে হাজির হতে না পারায় এবং মামলা বাতিলের আবেদন খারিজ করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করায় চার্জ গঠনের শুনানি পেছানোর জন্য সময় আবেদন করা হয়। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে ১০ আগস্ট ধার্য করেছেন।
ওই মামলায় গত বছরের ৩১ নভেম্বর বিচারিক আদালতে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আত্মসমর্পণ করে জামিনের প্রার্থনা করলে আদালত খালেদা জিয়ার জামিন মঞ্জুর করেন।
কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে খালেদা জিয়াসহ ৫ জনের বিরুদ্ধে ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ফ্রান্সকে হারিয়ে শিরোপা পর্তুগালের পরবর্তী সংবাদ কূটনীতিকদের সঙ্গে বৈঠকে নিশা দেশাই

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads