নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীর বারমারীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২ জুলাই শনিবার সকালে আলহাজ্ব আবুল বাসার কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে গরিব-অসহায়, দরিদ্র ও দুঃস্থ্যদের মাঝে যাকাতের শাড়ী, লুঙ্গি, শিক্ষা উপকরন এবং নগদ আর্থিক অনুদান বিতরন করা হয়েছে।
আলহাজ্ব মো. আবু সাইদ মিলনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শ্রমিক নেতা বিশিষ্ট রাজনীতিবিদ ও নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মোকসেদুর রহমান লেবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কল্যাণ ট্রাষ্টের পরিচালক আলহাজ্ব মাওলানা মো. জামাল উদ্দিন, আলহাজ্ব মো. জমশেদ আলী। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, শিক্ষক মমতাজ উদ্দিন, ইউপি সদস্য ফিরোজা বেগম, নুরুল হক, আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন, বিল্লাল হোসেন, ইব্রাহিম ও শাহাজুল ইসলাম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, আলহাজ্ব সেলিম রেজা, ইউপি সদস্য হযরত আলী, কামাল হোসেন, আলী হোসেন, সাবেক ইউপি সদস্য আবুল হোসেন প্রমুখ।
এদিন ৪৭০ জনকে শাড়ী, ১৫০ জনকে লুঙ্গি, ১৫৫ জন দরিদ্র শিক্ষার্থীকে ১ রিম করে কাগজ ও এক ডজন করে কলম, চিকিৎসার জন্য আর্থিক অনুদান ২ হাজার টাকা, এতিম খানায় আর্থিক অনুদান ৭ হাজার টাকা এবং এক বান্ডেল ঢেউটিন বিতরন করা হয়।























