নালিতাবাড়ীতে বিএনপির ঈদবস্ত্র বিতরণ

খবর টি পড়েছেন : ১৬৬
নালিতাবাড়ীতে বিএনপির ঈদবস্ত্র বিতরণ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

BNP Picনালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলা বিএনপির উদ্যোগে দরিদ্র ও দুঃস্থদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে। ১ জুলাই শুক্রবার উপজেলা কার্যালয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক হুইপ মরহুম জাহেদ আলীর ছেলে ফাহিম চৌধুরীর নিজ উদ্যোগে ওই শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়। এ উপলক্ষে উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী ও হাবিবুর রহমান, শহর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র আনোয়ার হোসেন প্রমুখ।
এ বছর ফাহিম চৌধুরীর নিজ উদ্যোগে উপজেলার দরিদ্র ও দুঃস্থদের মাঝে পৌর শহরে এবং ১২টি ইউনিয়নে ১১৫০টি শাড়ি ও ৫৩০ টি লুঙ্গি বিতরণ করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে ঈদ সামগ্রী ও আর্থিক অনুদান বিতরন পরবর্তী সংবাদ শেরপুরে ঈদবস্ত্র বিতরণকালে হুইপ আতিক : শেখ হাসিনা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads