শেরপুরে র‌্যাব পরিচয়ে আটক ওষুধ ব্যবসায়ীর সন্ধান মেলেনি এখনও

খবর টি পড়েছেন : ১৪৭
শেরপুরে র‌্যাব পরিচয়ে আটক ওষুধ ব্যবসায়ীর সন্ধান মেলেনি এখনও
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Aminul Islam Picস্টাফ রিপোর্টার : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী বাজার থেকে হাতকড়া পড়িয়ে তুলে নিয়ে যাওয়া আমিনুল ইসলাম (৩৪) নামে এক ওষুধ ব্যবসায়ীর সন্ধান মেলেনি ৯ দিনেও। গত ২৩ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নন্নীবাজার থেকে নিজ ওষুধের দোকান ঘর থেকে তাকে তুলে নেওয়া হয়। পরিবার দাবি করছেন, আমিনুল ইসলামকে র‌্যাব পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে।
নিখোঁজের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিখোঁজ আমিনুল ইসলাম উপজেলার নন্নী ইউনিয়নের নিশ্চিতপুর গ্রামের মৃত আব্দুল হকের ছোট ছেলে। তার নন্নী বাজারে আম্বিয়া মেডিকেল হাউজ নামে ওষুধের দোকান রয়েছে। গত ২৩ জুন সকালে ৬-৭ জনের সাদা পোশাকের একটি দল মাইক্রোবাসে জোর করে হাতকড়া পড়িয়ে তুলে নিয়ে যায়। পরে নিখোঁজের পর পরিবার অনেক খোঁজা খুঁজি করে আমিনুল ইসলাম কে না পেয়ে গত ৩০ জুন নালিতাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে। আমিনুলের বড় ভাই আবু হারেছ বলেন, আমার ভাইকে সাদা রংয়ের একটি মাইক্রোবাসে জোর করে তুলে নিয়ে যায়। গত ৯ দিনেও তার কোন সন্ধান পাইনি।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফসিহুর রহমান জানান, এ ব্যাপারে আমরা একটি অভিযোগ পেয়েছি। আমরা অভিযোগটি খতিয়ে দেখছি।
জামালপুর ব্যাব-১৪ ক্রাইম ও প্রিভেনশন কমান্ডার হায়েতুল ইসলাম খান জানান, বিষয়টি কেউ আমাদের অবহিত করেনি।
এ রকম কোন ঘটনাও আমাদের জানা নেই।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জিম্মি ঘটনার টানটান ১৫ ঘণ্টা পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে ঈদ সামগ্রী ও আর্থিক অনুদান বিতরন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads