ads

শনিবার , ২৮ মে ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নজরুল জয়ন্তী উপলক্ষে আলোচনা ও কবিতা পাঠের আসর

খবর টি পড়েছেন : ১৭৯
শেরপুরে নজরুল জয়ন্তী উপলক্ষে আলোচনা ও কবিতা পাঠের আসর
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Sherpur Pic -2স্টাফ রিপোর্টার : শেরপুরে আড়ম্বরপূর্ণ পরিবেশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মজয়ন্তী পালিত হয়েছে। এ উপলক্ষে ২৭ মে শুক্রবার সন্ধ্যায় কবি সংঘ’র আয়োজনে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়। কবি সংঘ’র সভাপতি কবি ও সাংবাদিক তালাত মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার। কবি সংঘ’র সাধারণ সম্পাদক ড. আব্দুল আলিম তালুকদারের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন কবি সংঘ’র সিনিয়র সহ-সভাপতি আরিফ হাসান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, জেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মুগনিউর রহমান মনি, জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি মোঃ সুরুজ্জামান, কবি সংসদের সাবেক সভাপতি আনিছুর রহমান রিপন, ওয়েস্ট্যার একাডেমীর পরিচালক সৈয়দ রফিদুল আমিন দুখু, প্রভাষক মোস্তফা জিন্নাহ, কবি মুনীরুজ্জামান, ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা সুজিত বানোয়ারী প্রমুখ। আলোচনা সভায় বক্তারা শেরপুরে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সঙ্গীত বিশ্ববিদ্যালয়’ স্থাপনের দাবি জানান।
পরে কবিতা পাঠের আসরে স্বরচিত কবিতা পাঠ করেন তালাত মাহমুদ, রফিকুল ইসলাম আধার, আরিফ হাসান, ড. আবদুল আলীম তালুকদার, মুগনিউর রহমান মনি, আনিছুর রহমান রিপন, মোস্তফা জিন্নাহ, মোঃ সুরুজ্জামান, সৈয়দ রফিদুল আমিন দুখু, হাসানুজ্জামান শরাফত, শাহীন খান, মহিউদ্দিন বিন্ জুবায়েদ, মোঃ খোরশেদ আলম, খন্দকার মোস্তাফিজুল হক, অনির্বাণ হারুন, শহীদুল ইসলাম, নজরুল ইসলাম সেলিম, মুনীরুজ্জামান, কামরুজ্জামান বাদল, এমদাদুল হক রিপন, পলাশ আহমেদ, হাসান শহীদ সাইফুল্লাহ স্যান্ডো, আব্দুল হান্নান, ইসমাইল হোসেন সিরাজী, মঞ্জুরুল হক, সাগর আহমেদ, তানসেন মাহমুদ ইলহাম, সপ্তর্ষি মোদক তিথি প্রমূখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে ব্যবসায়ীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে বালু লুটপাটের মহোৎসব : ক্ষত-বিক্ষত গারো পাহাড়

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads