ads

শনিবার , ২৮ মে ২০১৬ | ২২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ব্যবসায়ীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মে ২৮, ২০১৬ ১০:১১ পূর্বাহ্ণ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ কোন্নগড় এলাকার ক্ষুদ্র কাঁচামাল ব্যবসায়ী দেলোয়ার হোসেন (৫৫) এলাকা থেকে নিখোঁজ হওয়ার দুইদিন পর নিজ ঘরের আড়ার (ধন্না) সাথে রশিতে ঝুলন্ত অবস্থায় সন্ধান পাওয়া যায়। ২৭ মে শুক্রবার সকালে নিকটাত্মীয়রা বাড়িতে খোঁজ করতে এলে তার সন্ধান মেলে।
জানা যায়, ক্ষুদ্র কাঁচামাল ব্যবসায়ী দেলোয়ারের একমাত্র ছেলে শফিকুল তার স্ত্রীকে নিয়ে ঢাকায় গার্মেন্টে কাজ করে। প্রায় তিন মাস আগে ওই দম্পতির সন্তান হলে সন্তানের দেখাশুনা করার জন্য দেলোয়ারের স্ত্রী শাফিয়া ঢাকায় চলে যায়। ফলে দেলোয়ার জেঠাস এবং এক ভাগ্নে বাড়িতে খাওয়া দাওয়া করে নিজ বাড়িতে বসবাস করত। গত ২৫ মে বুধবার বেলা ১২টার দিকে বাড়ির নিকটে থাকা দোকানে চা পান শেষে ঘরে ঘুমাতে যাওয়ার কথা বলে। এরপর থেকে সে নিখোঁজ ছিল। নিখোঁজের দুই দিন পেরিয়ে গেলে শুক্রবার সকালে জেঠাস মালেছা বেগম ছোট বোন জামাই দেলোয়ারের খোঁজে বাড়িতে আসে। এসময় ঘরের ভিতর থেকে পচাঁ গন্ধ বেরুনোয় বেড়ার ফাঁকে উকি দিলে দেলোয়ারের মৃতদেহ ঝুলন্ত মৃতদেহ দেখেন। এ খবর পেয়ে এলাকাবাসী এবং পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন শেরপুর মর্গে প্রেরণ করে। এটা হত্যা না আত্মহত্যা তা কেউ পরিস্কার না হলেও কেউ কেউ বলছেন সূদী ঋণের চাপেই তিনি আত্মহত্যা করতে পারেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল বারি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে নালিতাবাড়ী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Need Ads