
স্পোর্টস রির্পোটার : বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে ব্যাট হাতে সবচেয়ে বেশি রেকর্ড গড়ার নায়ক তামিম ইকবাল এবার গড়লেন আরও একটি কীর্তি। প্রথম বাংলাদেশি ক্রিকেটোর হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৬ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন এ বাঁহাতি ওপেনার।
মঙ্গলবার (২৪ মে) বিকেএসপিতে গাজী গ্রুপের বিপক্ষে মাঠে নামার আগে ৬ হাজার থেকে ৩৮ রান দূরে ছিলেন আবাহনীর এ অধিনায়ক।

ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা তামিম ইনিংসের ১৮তম ওভারে পাকস্তানি ক্রিকেটার সাঈদ আনোয়ার জুনিয়রের বলে বাউন্ডারি হাঁকয়ি রেকর্ডবুকে নাম লেখান। অর্ধশতক (৫৫) পূর্ন করে মেহেদি হাসানের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তামিম।
তামিমের চেয়ে ৫৯ রান পিছিয়ে থেকে থেকে মঙ্গলবার মিরপুরে প্রাইম ব্যাংকের বিপক্ষে মাঠে নেমেছিলেন মোহামেডানের অধিনায়ক মুশফিকুর রহিম। ৬ হাজার থেকে ৯৭ রান দূরে থাকা মুশফিকের সুযোগ ছিল মাইলফলক ছোঁয়ার। কিন্ত মুশফিক এদিন রুবেলে হোসেনের বলে আউট হলেন রানের খাতা খোলার আগেই।
১১ বল মোকাবেলা করেও শুন্য রাতে ফিরতে হয়েছে বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ককে।
লিস্ট ‘এ’ ম্যাচে শীর্ষ পাঁচ ব্যাটসম্যান:
তামিম ইকবাল ৬০১৭
মুশফিকুর রহমি ৫৯০৩
সাকিব আল হাসান ৫২৭৬
মাহমুদউল্লাহ রিয়াদ ৫০৮০
মোহাম্মদ আশরাফুল ৪৬৭১


























