ads

মঙ্গলবার , ২৪ মে ২০১৬ | ২২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

খালেদা একরাম ছিলেন শিক্ষাঙ্গণের উজ্জ্বল নক্ষত্র : স্পিকার

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মে ২৪, ২০১৬ ২:১৬ অপরাহ্ণ

Shirin-Sarmin

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভিসি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক খালেদা একরামের মৃতুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ।

মঙ্গলবার সকালে সংবাদ মাধ্যমে পাঠানো এক শোক বার্তায় স্পিকার বলেন, অধ্যাপক খালেদা একরাম ছিলেন শিক্ষাঙ্গণের উজ্জ্বল নক্ষত্র। তিনি আজীবন শিক্ষা বিস্তারে কাজ করে গেছেন। শিক্ষাঙ্গণে তার অবদান চির অম্লান হয়ে থাকবে। অধ্যাপক খালেদা একরামের মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।

Shamol Bangla Ads

স্পিকার তার রুহের মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বুয়েট ভিসির মৃত্যুতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চীফ হুইপ আ.স.ম ফিরোজও শোক প্রকাশ করেছেন।

উল্লেখ্য, বুয়েটের প্রথম নারী উপাচার্য অধ্যাপক খালেদা একরাম ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ৩টার দিকে মারা যান। তার বয়স হয়েছিল ৬৬ বছর।

Need Ads