শেরপুরে এনসিটিএফ এর বার্ষিক সভা ও নির্বাচন অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৯৭
শেরপুরে এনসিটিএফ এর বার্ষিক সভা ও নির্বাচন অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Sherpur NCTF Picস্টাফ রিপোর্টার : ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) শেরপুর জেলা কমিটির বার্ষিক সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১০ এপ্রিল রবিবার দুপুরে জেলা শিশু একাডেমীর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি-সম্পাদকসহ মোট ১১টি পদে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে দুর্জয় সরকার তীর্থ ও সাধারণ সম্পাদক পদে অরিত্র্য চন্দ্র ঝলক নির্বাচিত হয়। নির্বাচনে শহরের ৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২ জন করে মোট ৭২ জন ভোটার ভোট দেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশন ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আসলাম খান। এতে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন এএসপি (সার্কেল) মো. শাহজাহান মিয়া, এডিপি-ওয়াল্ড ভিশন শিক্ষা কার্যক্রমের ম্যানেজার সুজিত বনোয়ারী, শেরপুর সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি রফিক মজিদ প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর বায়োমেট্রিক সিম নিবন্ধনে বাংলালিংকের সচেতনতা র‌্যালি পরবর্তী সংবাদ শেরপুরে বিনামূল্যে বিএডিসি’র পাট বীজ বিতরণ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads