স্টাফ রিপোর্টার : শেরপুরের মেয়ে জাতীয় মহিলা ক্রিকেট দলের উইকেটকিপার নিগার সুলতানা জ্যোতিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ৮ ডিসেম্বর সোমবার শহরের নবীনগর ফ্রেন্ডশীপ কাবের পক্ষ থেকে তাকে ওই সংবর্ধনা দেওয়া হয়। সকাল ১১টার দিকে জ্যোতি শেরপুরে ফিরে এলে তাকে ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত করা হয়। ওই সময় শহরের নবারুণ শিক্ষা পরিবারের পরিচালক আনোয়ারুল হাসান উৎপল, বিশিষ্ট ফুটবল প্রশিক্ষক ও ক্রীড়া অনুরাগী সাধন বসাকসহ স্থানীয় কৃতি খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। সংবর্ধনার জবাবে জ্যোতি দেশের জন্য আরও ভালো কিছু করার আশা ব্যক্ত করে শেরপুরসহ দেশবাসীর দোয়া কামনা করেন।
উল্লেখ্য, সম্প্রতি থাইল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপ টি-২০ বাছাই ফাইনালে বাংলাদেশ দল আয়ারল্যান্ডের কাছে ২ উইকেটে হেরে গেলেও শেরপুরের মেয়ে জ্যোতি ব্যক্তিগত ও দলীয় সর্বোচ্চ ৪১ রান করে নিজ জেলাসহ সারা দেশের ভাবমুর্তি উজ্জল করেন।

























