নকলা (শেরপুর) প্রতিনিধি : নকলা উপজেলার শেরপুর-ঢাকা মহসড়কের জালালপুর এলাকায় ১৬ নভেম্বর সোমবার বিকেলে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে অটোযাত্রী গীতা রানী বর্মণ (৫০) নামে এক গৃহবধূ ঘটনাস্থলেই নিহত এবং তার স্বামী জানকী বর্মণসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন। নিহতের বাড়ী হালুয়াঘাট উপজেলার গাজীপুর গ্রামে।
নকলা থানার ওসি গোলাম হায়দার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মেয়ের বাড়ী শেরপুরে বেড়াতে যাবার সময় বকশীগঞ্জ থেকে ঢাকাগামী বৈশাখী পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে ওই গৃহবধূ নিহত হন। গুরুতর আহত তার স্বামীসহ ৩ জনকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।























