ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী বাছাই ও জাসদ’র কমিটি গঠণ উপলক্ষে এক আলোচনা সভা গতকাল সোমবার সন্ধ্যাকুড়া ব্রীজপাড় অনুষ্ঠিত হয়। উপজেলা জাসদ’র সহ-সভাপতি আবু সামা আবুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা জাসদ’র সভাপতি মোঃ মিজানুর রহমান, বিশেষ অতিথি সাধারন সম্পাদক একেএম ছামেদুল হক, শেরপুর জেলা জাসদ ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম মান্নান, উপজেলা জাসদ’র প্রচার সম্পাদক মোখলেছুর রহমান, পরিবেশ সম্পাদক মোঃ আব্দুর রউফ, শাহ আলম, আরমান গাজী, রফিক মিয়া প্রমূখ। পরে মোঃ শাহজাদাকে সভাপতি ও মোক্তার হোসেনকে সাধারন সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট্য নলকুড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড কমিটি গঠণ করা হয়। এ সভায় নলকুড়া ইউনিয়ন থেকে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেয়ার জন্য মোঃ শাহ আলমকে নির্বাচিত করা হয়।























