ads

মঙ্গলবার , ১৭ নভেম্বর ২০১৫ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলো ৫ম বর্ষে পদার্পণে শেরপুরে উদ্যোক্তাদের নিয়ে অভিজ্ঞতা বিনিময় আলোচনা অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৭, ২০১৫ ৪:২৪ অপরাহ্ণ

Sherpur Digital Centre-2স্টাফ রিপোর্টার : সরকারি-বেসরকারি সেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছাতে সরকার ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন ডিজিটাল সেন্টার চালু করেছে। ইউনিয়ন ডিজিটাল সেন্টার চালুর ৫ বর্ষে পদার্পন উপলক্ষে ১৭ নভেম্বর মঙ্গলবার শেরপুরে ডিজিটাল সেন্টার উদ্যোক্তাদের অভিজ্ঞতা বিনিময় ও আলোচনা সভা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই কর্মসূচীর সহায়তায় জেলা প্রশাসন শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে।
সভায় জানানো হয়, জেলায় ৫২টি ইউনিয়ন ডিজিটাল সেন্টারে প্রতিমাসে গড়ে দুইশ পঞ্চাশ জন করে লোক সেবা গ্রহণ করে থাকে। আর এসব ডিজিটাল সেন্টার থেকে উদ্যেক্তাদের মোট মাসিক আয়ের পরিমাণ প্রায় দেড় লাখ টাকা।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. এ এম. পারভেজ রহিম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অঞ্জন চন্দ্র পালের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে এটুআই কর্মসূচীর সিনিয়র কনসালট্যান্ট জুবায়ের আহমেদ, জেলা খাদ্য নিয়ন্ত্রক ফারুক পাটোয়ারি বিশেষ অতিথির বক্তব্য রাখেন। এতে জেলার ৫২টি ইউনিয়নের ১০৪ জন ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ছাড়াও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ উপলক্ষে একটি র‌্যালিও শহর প্রদক্ষিণ করে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!