ads

মঙ্গলবার , ১৭ নভেম্বর ২০১৫ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের প্রবীণ সাংবাদিক, কবি-ঔপন্যাসিক আব্দুর রেজ্জাক আর নেই

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৭, ২০১৫ ৬:২৫ অপরাহ্ণ

Abdur Rezzak-1স্টাফ রিপোর্টার : শেরপুরের প্রবীণ সাংবাদিক, কবি-ঔপন্যাসিক মো. আব্দুর রেজ্জাক ১৭ নভেম্বর মঙ্গলবার বিকেল ৩ টার দিকে বার্ধক্যজনিত নানা জটিলতা ও রোগে আক্রান্ত হয়ে শহরের চকবাজার এলাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…….রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে রেখে গেছেন।
প্রয়াত সাংবাদিক আব্দুর রেজ্জাক শেরপুরের প্রথম সংবাদপত্র ‘সাপ্তাহিক শেরপুর’ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। তিঁনি ১৯৫২’র ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট আন্দোলন, ১৯৭১ এর স্বাধীনতা আন্দোলন, ১৯৮৯ এর গণ আন্দোলনে অংশগ্রহণ করেন। ক্রান্তিকালে শেরপুর জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বও পালন করেছিলেন। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে উপন্যাস ‘চলার পথে’, ‘বড় একা একা লাগে’, ‘শেষ দেখা’ এবং কাব্যগ্রন্থ ‘আমাকে বলতে দাও’ ও ‘প্রতিদিনের শব্দ’ পাঠকমহলে আলোড়ন সৃষ্টি করেছিলো। তার একমাত্র ছেলে কাকন রেজা এনটিভির শেরপুর প্রতিনিধি। রাত সাড়ে আটটায় শহরের তেরাবাজার জামিয়া সিদ্দিকীয়া মাদ্রাসা মাঠে নামাজে জানাযা শেষে সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের খামারপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে জেলা বিএনপি’র সভাপতি সাবেক এমপি মাহমুদুল হক রুবেল, সাবেক পৌরপতি আব্দুর রাজ্জাক আশীষ, প্রেস ক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, সাপ্তাহিক দশকাহনীয়া’র সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ আবু বকরসহ শ্যামলবাংলা২৪ডটককম’র ব্যবস্থাপনা সম্পাদক (প্রশাসন-অর্থ) ফারহানা পারভীন মুন্নী, ব্যবস্থাপনা সম্পাদক (বিজ্ঞাপন-প্রচার) আলমগীর কিবরিয়া কামরুল, নির্ব‍াহী  সম্প‍াদক মোহাম্মদ জুবায়ের রহমান গভীর শোক প্রকাশ করেছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!