ads

শনিবার , ১৪ নভেম্বর ২০১৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে কৃষক দম্পতিকে হাত-পা বেঁধে পেটাল ইউপি চেয়ারম্যান

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৪, ২০১৫ ১:৩৭ অপরাহ্ণ
ঝিনাইগাতীতে কৃষক দম্পতিকে হাত-পা বেঁধে পেটাল ইউপি চেয়ারম্যান

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলার হাতিবান্দা গ্রামে ১৩ নভেম্বর শুক্রবার জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রেজাউল করিম নামে একব্যক্তিসহ তার স্ত্রীকে হাত-পা বেধে পিটিয়েছে ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন।
জানা যায়, রেজাউল করিমের ৫৩ শতাংশ রেকর্ডীয় জমি ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন জোরপূর্বক ভোগ-দখল করে আসছিল। এ নিয়ে আদালতে মামলা-মোকাদ্দমার এক পর্যায়ে আদালত নাসির উদ্দিনের বিরুদ্ধে চিরস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে। আদালত রেজাউল করিমকে ওই জমির দখল বুঝিয়ে দেয়। রেজাউল করিম ওই জমিতে আমন ধার রোপন করে। শুক্রবার ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন ও তার লোকজন আদালতের নির্দেশ অমান্য করে ওই জমির পাকা ধান জোরপূবর্ক কেটে নিয়ে যায়। এ সময় রেজাউল করিম ও তার স্ত্রী লাভলী বেগম ওই বিষয়ে প্রতিবাদ করতে গেলে ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন ও তার লোকজন তাদের তাদের ধরে বাড়িতে নিয়ে হাত-পা বেধে বেধড়ক মারপিট করে। খবর পেয়ে থানা পুলিশ ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিনের বাড়ি থেকে তাদের উদ্ধার করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি। তবে প্রস্তুতি চলছিল। ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন বলেন, তাদেরকে মারধর করা হয়নি। ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!