মো.মোশারফ হোসেন,নকলা (শেরপুর): সারা দেশের ন্যায় শেরপুরের নকলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে। ১৪ নভেম্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সেভ দ্য চিল্ড্রেন এর যৌথ ব্যবস্থাপনায় ঐ ক্যাম্পেইন সম্পন্ন হয়। সকাল ৮টায় স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই কেন্দ্রে উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা.মো.আব্দুল কাদের নিজ হাতে ক্যাপসুল খাইয়ে ক্যাম্পেইন উদ্বোধন করেন। এ সময় আইএমও ডা.মো.মজিবুর রহমান,এমও-পিএইচএন ডা.উম্মেরাকিবা জাহান, সহ-সার্জন ডা.রাজিব সাহা,ডা.মো.এমরান হোসেন ও ডা.সাথী দাস,এমটিইপিআই মো.আব্দুর রহিম,এইচআই রফিকুল ইসলাম, টিসিএম প্রজেক্টের সিনিয়র প্রজেক্ট অফিসার আজিজুর রহমান, এসআই হাসান ফেরদৌস আলম, এইচআই শেফালী বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।




