শেরপুর জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় উদ্বোধন

খবর টি পড়েছেন : ২০৩
শেরপুর জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় উদ্বোধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

udhbudhonস্টাফ রিপোর্টার : শেরপুর জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। ১২ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের চক বাজার শহীদ মিনার এলাকায় নব নির্মিত পাকা ভবনে ফিতা কেটে অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিক এমপি।
ওইসময় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, পৌর মেয়র হুমাযুন কবির রুমান, সদর উপজেলা চেয়ারম্যান ছানোয়ার হোসেন ছানুসহ জেলা, উপজেলা ও শহর আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে মিলাদ মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনা এবং বঙ্গবন্ধুর বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে শিশু অধিকার বিষয়ক কর্মশালা পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে কৃষক দম্পতিকে হাত-পা বেঁধে পেটাল ইউপি চেয়ারম্যান

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads