ads

বুধবার , ৭ অক্টোবর ২০১৫ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে আবাসন প্রকল্প বাস্তবায়ন নিয়ে মতবিনিময় সভা

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ৭, ২০১৫ ৩:৪৯ অপরাহ্ণ

Grihaon Prokolpo_7রেজাউল করিম বকুল, শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে গৃহায়ন মন্ত্রণালয়ের অধীনে নগর উন্নয়নের লক্ষ্যে আবাসন প্রকল্প বাস্তবায়ন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ অক্টোবর বুধবার বেলা ১২টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদের সোমেশ্বরী হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চান। তিনি বক্তব্যের এক পর্যায়ে বলেন, সাড়ে ১৬ একর জমিতে এ প্রকল্প বাস্তবায়ন হবে। এতে ১৮ শ্রেণীর পেশার লোকজন আবেদন করতে পারবে। প্রতি এক দশমিক ছয় ডিসিমেল জমির মূল্য ধরা হয়েছে তিন লাখ টাকা। এটি শ্রীবরদী উপজেলার জন্যে উন্নয়নের যোগ হলো নতুন মাত্রা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৃহায়ন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ছানোয়ার হোসেন ও প্রকৌশলী শামছুর রহমান।
উপজেলা নির্বাহী অফিসার হাবিবা শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুল হাকিম, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী লাল প্রমূখ। অনুষ্ঠানে ব্যবসায়ী, শিক্ষক ও সাংবাদিকসহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!