নালিতাবাড়ীতে নদীতে ডুবে এক ব্যক্তির মৃত্যু

খবর টি পড়েছেন : ১৯০
নালিতাবাড়ীতে নদীতে ডুবে এক ব্যক্তির মৃত্যু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পলাশিকুড়া গ্রামে চেল্লাখালী নদীতে গোসল করতে নেমে সলিল সমাধি হয়েছে মুক্তার হোসেন মুক্তা (৫২) নামে এক ব্যক্তির। ৫ অক্টোবর সোমবার দুপুরে তার মৃত্যু হলে মঙ্গলবার সকালে তাকে দাফন করা হয়।
পারিবারিক সূত্র জানায়, সোমবার দুপুরে গোসল করতে বাড়ি নিকটস্থ পাহাড়ি নদী চেল্লাখালীতে নামেন মুক্তা। গোসলকালে অসুস্থতার কারণে পানিতে ডুবে গেলে তিনি আর উঠে আসতে পারেননি। ওইসময় সে চেচামেচি করলেও আপাশের লোকজন তা লক্ষ্য করেনি। কিছুক্ষণ পর তাকে না দেখে স্থানীয় লোকজন ঘন্টাখানেক খোঁজাখুঁজি করে তার মৃতদেহ উদ্ধার করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অবিশ্বাস্য গতি নিয়ে আসছে ফাইভ-জি ইন্টারনেট পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষিকার মামলা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads