অবিশ্বাস্য গতি নিয়ে আসছে ফাইভ-জি ইন্টারনেট

খবর টি পড়েছেন : ২৪৭
অবিশ্বাস্য গতি নিয়ে আসছে ফাইভ-জি ইন্টারনেট
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

5gশ্যামলবাংলা ডেস্ক : আসছে দ্রুতগতির ইন্টারনেট ফাইভ-জি। পঞ্চম প্রজন্মের এই নেটওয়ার্ক বিস্তৃত করতে একযোগে কাজ শুরু করছে এরিকসন এবং এলজি-ইউ প্লাস। এজন্য প্রতিষ্ঠান দুইটির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
দ্রুত গতির নেট পরিষেবার মাধ্যমে মানুষের কাছে তথ্য পৌঁছে দিতে সক্ষম ফাইভ-জি পরিষেবা। তাই এখন থেকেই এই সংক্রান্ত পরিকাঠামো এবং নেটওয়ার্ক ব্যবস্থা গড়তে এক সঙ্গে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা তৈরি করবে সংস্থা দু’টি। পাশাপাশি, নেটের সঙ্গে যুক্ত যন্ত্র তৈরির জন্য গবেষণা, উন্নয়নের কাজও করবে তারা। এ জন্য প্রাথমিক ভাবে ২০২০ পর্যন্ত চুক্তি করেছে এরিকসন এবং এলজি-ইউ প্লাস।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বাস চাপায় স্কুলছাত্রের মৃত্যু পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে নদীতে ডুবে এক ব্যক্তির মৃত্যু

সর্বশেষ - প্রযুক্তি

Shamol Bangla Ads
Shamol Bangla Ads