ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার উপজেলা পাবলিক হলরুমে আয়োজিত দিনব্যাপি প্রতিযোগিতা শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবু বক্কর সিদ্দিক, উপজেলা নির্বাচন অফিসার মাহমুদুল হাসান, মৎস্য কর্মকর্তা সুতপা ভট্টাচার্য, সিনিয়র শিক্ষক হাবিবুর রহমান, আদিবাসী নেত্রী রবেতা ম্রং প্রমুখ। ওই সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকার সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
























