রেজাউল করিম বকুল/ মোঃ ফরিদুজ্জামান : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের স্বাক্ষর জাল করে ডিও লেটার তৈরির নায়ক শেরপুরের সেই আব্দুল হামিদ সোহাগ (৪৫) গাঁ ঢাকা দিয়েছে। বুধবার কয়েকটি জাতীয় পত্রিকায় ফলাও করে খবর প্রকাশের পর শেরপুরে তা দ্রুত ছড়িয়ে পড়ায় গ্রেফতারের ভয়ে সে গাঁ ঢাকা দেয়। তবে ওই ঘটনায় শেরপুরে ব্যাপক তোলপাড় চলছে।
কে সেই সোহাগ : ‘দেশের শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে একজন ছিল সোহাগ। আইনশৃঙ্খলা বাহিনী এই সোহাগকে আটকের জন্যে পুরস্কার ঘোষণা করে পোস্টার করেছিল। এক সময় নিজেকে ভাল মানুষ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করে সাধারণ মায় মুক্তিও পেয়েছিল সে। পরে ফিরে আসে শেরপুরের শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়নে সীমান্তবর্তী চক্রপুর গ্রামে তার জন্মস্থানে। নিজের ভাইয়ের স্ত্রীকে বিয়ে করে বসবাস করে শ্বশুরবাড়িতে। গড়ে তোলে সামাজিক অবস্থান।’Ñ এমনি আতঙ্ক আর উৎকন্ঠার গল্প শুনিয়ে সেই সোহাগ দিন দিন গ্রাম থেকে শহরেও বিস্তার ঘটায় নিজের। প্রায় ২ বছর আগে আওয়ামী লীগের শীর্ষ এক মন্ত্রীর নাম ভাঙ্গিয়ে নিজের স্থান করে নেয় উপজেলা আওয়ামী লীগের সারিতে। এক পর্যায়ে তা পুঁজি করে উপজেলা বা ইউনিয়ন পর্যায়ের কোন কমিটিতে না থাকা সত্বেও অক্ষরজ্ঞানের অধিকারী সোহাগ গত উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে দলের সমর্থন পেলেও ভোট পেয়েছিল একেবারেই কম। অবশেষে উপজেলা ও জেলা আওয়ামী লীগের সম্মেলন প্রক্রিয়া শুরু হলে বেড়ে যায় সোহাগের বিশেষ তৎপরতা। সেই থেকে আনাগোনা গড়ায় আওয়ামী লীগের জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতাদের অফিস-বাসায়। শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পদ পেতে তার প্রকাশ্য লবিং হাস্যরসের সৃষ্টি করলেও কয়েক মাস ধরে উপজেলা থেকে জেলা অবধি তার বিশেষ দৌড়ঝাপ ছিল লক্ষ্যণীয়। এদিকে কাকতালীয়ভাবে স্থানীয় ভায়াডাঙ্গা মাদ্রাসার সভাপতি হিসেবে স্থান পাওয়ায় শুরু হয় নিয়োগ বাণিজ্য। বিপত্তি ঘটে পরবর্তীতে ওই পদ নিয়ে। এলাকার অনেকে প্রার্থী হওয়ায় তার অবস্থান নেমে পড়ে শূন্যের কোঠায়। ফলে সৈয়দ আশরাফের স্বার জাল করে আবারও সভাপতি হওয়ায় স্বপ্ন দেখে সে।
স্থানীয় সূত্র জানিয়েছে, এলাকায় সে ‘সোহাগ পাগলা’ বা ‘পাগলা সোহাগ’ নামেই পরিচিত। ঢাকা থেকে বাড়িতে ফিরে শুরু করেছিল মোটর সাইকেল চুরিসহ নানা অপকর্ম। এক পর্যায়ে মোটর সাইলে চুরির অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হয়ে রিমান্ডেও গিয়েছিল সে। অনেকে তাকে ‘অপকর্মের হোতা’হিসেবে চিনলেও কারও কারও মতে, সে কিছু কিছু সামাজিক কাজ করে নিজেকে ‘লাইম লাইটে’ আনার চেষ্টাও করেছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি স্থানীয় একটি ফুটবল প্রতিযোগিতাকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় নিজেই বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা করে এলাকায় নতুন করে আতঙ্ক সৃষ্টি করে সে। সেইসূত্রে সম্প্রতি বাড়তি মওকা কামানোর নেশায় আদালত অঙ্গণে তার অবাধ বিচরণ বেড়ে যায়। ক্ষমতাসীন কোন কোন নেতার বদান্যতায় মামলা-মোকদ্দমায় সে প্রকাশ্য দালালীতে জড়িয়ে পড়ে। এখন নিত্যদিন সে থানা, কোর্ট-কাচারী আর অফিস-আদালতে কেবল ঘোরাফেরাই করে না, তার কথায় কোন কোন অফিসে বিশেষ কিছু নেতাকেও ফোন করতে শোনা যায়। তার নির্যাতন-অত্যাচার ও হয়রানীর শিকার কেউ এতোদিন ভয়ে মুখ খুলেনি। তবে এবার সরকারের এক শীর্ষ মন্ত্রীর স্বাক্ষর জাল করে মাদ্রাসা শিক্ষাবোর্ডে ডিও লেটার দাখিলের ঘটনায় ভুক্তভোগিরা আশান্বিত হয়েছেন যে, তার বিরুদ্ধে সত্যি সত্যিই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন বলেন, সোহাগ প্রকৃত অর্থেই একজন ‘চিটার ও বদমাইশ’ প্রকৃতির লোক। থানা কোর্ট থেকে শুরু করে এম কোন অফিস নেই যেখানে তার দৌরাত্ম নেই। আওয়ামী লীগের নাম ভাঙিয়ে সে ওই দৌরাত্ম চালালেও দলের কোন কমিটি বা দায়-দায়িত্বেই সে নেই। তবে নানা কায়দায় সে পদ-পদবী পেতে এতোদিন চেষ্টা চালিয়ে গেলে এখন তার কোন সুযোগ নেই।
উল্লেখ্য, শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গার এএম সিনিয়র (আলিম) মাদ্রাসায় গভর্নিং বডির সভাপতি মনোনয়ন পেতে সৈয়দ আশরাফুল ইসলামের স্বাক্ষর জাল করে মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যানের কাছে একাধিক ডিও লেটার দাখিলের ঘটনায় বুধবার কয়েকটি জাতীয় দৈনিকে একটি প্রতিবেদন ছাপা হয়। ওই ঘটনায় সশ্লিষ্টদের বিরুদ্ধে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আইন শাখা ব্যবস্থা নিচ্ছে।



















