শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : ‘সাক্ষরতা আর দক্ষতা, টেকসই সমাজের মূলকথা’ এ প্রতিপাদ্যকে ধারণ করে শ্রীবরদীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০১৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও এডিপি ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসেন খোকা। ইউএনও হাবিবা শারমিনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আলম তালুকদার, প্রাথমিক শিক্ষা অফিসার অরুনা রায়, কৃষি অফিসার এফ.এম মোবারক আলী, প্রকল্প কর্মকর্তা রাকিবুল হাসান, একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, শ্রীবরদী এডিপি ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরিফিকেশন, ব্র্যাক শিক্ষা প্রকল্প ম্যানেজার শফিকুল ইসলাম, এডিপি স্বাস্থ্য প্রকল্প ম্যানেজার জেমস উজ্জল শিকদার প্রমূখ। র্যালি ও আলোচনা সভায় শ্রীবরদী এপিপিআই ও এমএনবিপি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়, ব্র্যাক শিক্ষা প্রকল্পসহ সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। র্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে আমতলিতে গিয়ে এক সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়।
























