ads

মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আন্তর্জাতিক সারতা দিবস অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ২২৫
শেরপুরে আন্তর্জাতিক সারতা দিবস অনুষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

nalitabari picস্টাফ রিপোর্টার : ‘সাক্ষরতা আর দক্ষতা, টেকসই সমাজের মুল কথা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৮ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে কালেক্টরেট চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফরিদ আহমদের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আব্দুল ওয়ারিশ, অধ্যাপক শিব শংকর কারুয়া, ওয়ার্ল্ড ভিশনের শিক্ষা বিষয়ক কর্মকর্তা সুজিত বানোয়ারী, ব্র্যাক প্রতিনিধি আতাউর রহমান ও উপানুষ্ঠানিক উপ-পরিচালক মোক্তার হোসেন। অনুষ্ঠানে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে প্রাথমিক-মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

নালিতাবাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

Shamol Bangla Ads

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ৮ সেপ্টেম্বর মঙ্গলবার ওয়ার্ল্ডভিশন নালিতাবাড়ী এডিপি, ব্র্যাক, কারিতাস, আরডিএস ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। ‘সাক্ষরতা আর দক্ষতা, টেকসই সমাজের মুল কথা’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‌্যালিতে স্থানীয় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ৫০০ শিক্ষার্থী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও এনজিওর প্রতিনিধিবৃন্দ অংশগ্রহন করে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মোল্লা, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুর রফিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর কবির, ওয়ার্ল্ডভিশন ও ব্র্যাকের প্রতিনিধিবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন শিক্ষা মানুষের জীবন ধারার কার্য প্রক্রিয়ার একটা অংশ, জীবন যুদ্ধের একটি হাতিয়ার। এমনকি জীবনের সার্বিক অগ্রগতির নির্দেশক আর সাক্ষরতা শিক্ষার প্রাথমিক সোপান। প্রাতিষ্ঠানিক বা অপ্রাতিষ্ঠানিক, আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক বা উপানুষ্ঠানিক যে কোন শিক্ষা গ্রহণের প্রস্তুতি হিসেবে প্রত্যেক শিক্ষার্থীকে অবশ্যই সাক্ষরতা জ্ঞান অর্জন করতে হয়। সাক্ষরতাই জীবনব্যাপী শিক্ষার মূল যা মানুষের টেকসই উন্নয়নের চাবিকাঠি। সাক্ষরতা অর্জনের মাধ্যমে মানুষের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি পায়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত পরবর্তী সংবাদ শেরপুরে দরিদ্র ১২ কিশোরী শিক্ষার্থী পেলো স্মার্ট ফোন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads