নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শেরপুর সীমান্তে। ৭ সেপ্টেম্বর সোমবার বিকেলে শেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও স্থল বন্দর সীমান্ত দিয়ে সেক্টর কমান্ডার বিজিবি ময়মনসিংহের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ভারতের তুরা জেলার কিলাপাড়া বিএসএফ ক্যাম্পে ওই সীমান্ত সম্মেলনে যোগদান করে।
বর্ডার গার্ড বাংলাদেশ এর প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সীমান্ত সম্মেলনে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন কর্ণেল মো. শাহরিয়ার রশীদ, পিএসসি এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন তুরা সেক্টরের ডিআইজি শ্রী অসীম ভয়েস। ওই সভায় নিজ নিজ দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। উভয় পক্ষই সীমান্ত এলাকার সৃষ্ট সমস্যা সমূহের দ্রƒত ও সুষ্ঠ সমাধানের লক্ষে আন্তরিক ও ঐকান্তিক প্রচেষ্টা রাখতে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। সম্মেলনে ২৭ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল এসএম বায়েজিদ খানসহ ১১ ও ৩৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক উপস্থিত ছিলেন।
এদিকে চোরাচালান, মাদক ও নারী-শিশু পাচাররোধ এবং সীমান্ত নিরাপত্তা জোরদারকরণসহ উভয় দেশের সীমান্তে ভাতৃত্বমূলক সম্পর্ক প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিবছর ওই সম্মেলনে শেরপুর প্রেস কাব কর্মকর্তাসহ জেলা পর্যায়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের নিমন্ত্রণ জানানো হলেও এবার সেক্ষেত্রে যথেষ্ট উদাসীনতা লক্ষ্য করা যায়। কিছু কিছু প্রতিনিধির কাছে পাঠানো দাওয়াতপত্রে সোমবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠানের কথা বলা হলেও রাতে জানানো হয় বিকেল আড়াইটার কথা। ওই অবস্থায় রাতে ২৭ বিজিবির সাথে যোগাযোগ করা হলে সেখান থেকে বলা হয়, সীমান্তের কোম্পানী কমান্ডারের সাথে যোগাযোগ করতে। অতঃপর কোম্পানী কমান্ডার লোকমান হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মিডিয়া কর্মীদের বিষয়ে নালিতাবাড়ী প্রেস কাবে সাথে যোগাযোগ করা হয়েছে। এসবের পরও কয়েকজন সংবাদকর্মী দিনভর অপেক্ষা করলেও বিকেল ৪টার দিকে তাদের ফেরত আসতে হয়েছে বিজিবি কর্মকর্তাদের সাক্ষাত না পেয়েই। অবশেষে রাত ৮টার দিকে বিজিবির তরফ থেকে একটি প্রেস রিলিজ পৌঁছে দেওয়া হয় প্রেস কাব পিয়নের হাতে।
ওই বিষয়ে শেরপুর প্রেস কাবের সভাপতি রফিকুল ইসলাম আধার ও সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা সীমান্ত সম্মেলনে বিজিবির ওই হেঁয়ালীপনায় উদ্বেগ প্রকাশ করে মিডিয়া কর্মীদের বিষয়ে ভবিষ্যতে তাদের দায়িত্বশীলতার উপর গুরুত্বারোপ করেছেন।
























