ads

মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত : শেরপুর-জামালপুর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

খবর টি পড়েছেন : ২৭৯
ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত : শেরপুর-জামালপুর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

Sherpur Bonna_Pic-1স্টাফ রিপোর্টার : পুরাতন ব্রহ্মপুত্র নদে অব্যাহত পানি বৃদ্ধিতে শেরপুর সদর উপজেলার চরাঞ্চলের চরপীমারী, চরমোচারিয়া, বেতমারী-ঘুঘুরাকান্দি, রৌহা, লছমনপুর ও বলাইরচর ইউনিয়নের শতাধিক গ্রাম বন্যা কবলিত হয়ে পড়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় এক লাখ মানুষ। প্রতিদিনই ভাঙছে ঘর-বাড়ি আর প্লাবিত হচ্ছে নতুন নতুন গ্রাম। ওইসব পানিবন্দি মানুষদের নৌকা এবং কলার ভেলা ছাড়া যাতায়াতের কোনো মাধ্যম নেই। অন্যদিকে অব্যাহত রয়েছে নদী ভাঙ্গনও। নদী তীরবর্তী রাস্তাঘাট ভেঙে পানি প্রবেশ করায় চরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ওইসব এলাকার আমন ধান ও সবজী বাগান তলিয়ে গেছে। এদিকে বন্যার পানি বৃদ্ধির ফলে ৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল থেকে শেরপুর-জামালপুর সড়কের ডাইভারশনের ওপর দিয়ে প্রায় দেড় ফুট উচ্চতায় বন্যার পানি প্রবাহিত হচ্ছে। এতে ওই সড়কে ঝুকি নিয়ে ভারি যানবাহন চলাচল করলেও প্রাইভেটকার, পিকআপ ভ্যান, অটো সিএনজিসহ বিভিন্ন ধরনের হালকা যান চলাচল বন্ধ হয়ে গেছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে সহসাই সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যেতে পারে।
পানি উন্নয়ন বোর্ডের পানি পর্যবেক (গ্যাজ রিডার) মো. রইছ উদ্দিন মঙ্গলবার দুপুরে জনকণ্ঠকে জানান, পুরাতন ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় শেরপুর ফেরিঘাট পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ৩৫ সে.মি. পানি বৃদ্ধি পেয়ে ১৫ দশমিক ৭৫ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে। ওই অবস্থায় নদীভাঙনের কবল থেকে রক্ষায় ইতোমধ্যে বন্যায় শেরপুর সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে নদী ভাঙনকবলিত এলাকার ৪০টি পরিবারকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। ভাঙনকবলিত এলাকার লোকজন জানিয়েছেন, ইতোমধ্যে ব্রহ্মপুত্র নদের তীরবর্তী কুলুরচর এবং ৬ নং চর ও ৭ নং চরে নদী ভাঙন সৃষ্টি হওয়ায় বসতভিটাসহ ৬২টি ঘর নদীগর্ভে বিলীন হয়েছে। চরপীমারী ইউনিয়নের চেয়ারম্যান মো. আকবর আলী জানান, তার ইউনিয়নের সাতপাইকা গ্রামের ৫ শতাধিক একর জমির রোপা আমন ধান এখন কয়েক ফুট পানির নিচে। তলিয়ে গেছে অনেক সবজি বাগানও। বন্যায় সব গ্রামীণ রাস্তাঘাট ভেঙে তিগ্রস্ত হয়েছে। কুলুরচর এলাকায় ব্রহ্মপুত্রের ভাঙনে ৫৬টি বসতঘর ভিটাসহ নদীগর্ভে চলে গেছে। তিনি বলেন, নদী ভাঙনে তিগ্রস্তদের সহায়তার জন্য বিষয়টি লিখিতভাবে জেলা প্রশাসকের কাছে আবেদন জানানো হয়েছে। কামারেরচর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব জানান, তার ইউনিয়নের ৬ নং চর, ৭ নং চর, পয়োস্তীরচর ও গোয়ালেরচর গ্রামের অধিকাংশ নিচু এলাকা বন্যা কবলিত হয়ে গেছে। রোপা আমন ধান ও সবজি তে তলিয়ে গেছে। ৬ নং চরের ৩টি বাড়ি এবং ৭ নং চরের বড় বাড়ি এলাকা ব্রহ্মপুত্র নদের গ্রাসে পরিণত হয়েছে। তিনি আরও জানান, নদীর ভাঙনের তীব্রতা আরও বৃদ্ধি পাবে। বন্যা কবলিত অঞ্চলসমূহের জন্য ত্রাণ সামগ্রীসহ প্রয়োজনীয় পদপে গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপরে কাছে আবেদন জানানো হয়েছে।
এ ব্যাপারে শেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা পিকন কুমার সাহা জানান, প্রথম দফা পাহাড়ি ঢলে সদর উপজেলার ৩ টি ইউনিয়নে ১ হাজার ২৩৬ হেক্টর জমির আমন আবাদ সম্পূর্ণভাবে তিগ্রস্ত হয়েছে। এবার ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধির ফলে চরাঞ্চলের ৬টি ইউনিয়নের প্রায় ২ হাজার ৮শ হেক্টর জমির আমন আবাদ ও ১৫০ হেক্টর জমির সবজির আবাদ পানিতে তলিয়ে গেছে। পানিবৃদ্ধি অব্যাহত রয়েছে, এখনও য়তির পরিমাণ হিসাব করা হয়নি। তবে পানি যেভাবে বাড়ছে, তাতে সামনে তির পরিমাণ আরও বাড়তে পারে বলে তিনি আশংকা করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ডিজিটাল মেলা ও ইন্টারনেট সেবা সপ্তাহ শুরু পরবর্তী সংবাদ নালিতাবাড়ী সীমান্তে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সম্মেলন :…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads