স্টাফ রিপোর্টার : ডিজিটাল প্রযুক্তি ও ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে জনসেবা ত্বরান্বিত করার লক্ষ্যে শেরপুরে দুই দিনব্যাপি ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে ৭ সেপ্টেম্বর সোমবার সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে শহরের থানা মোড় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর ইউএনও মোহাম্মদ হাবীবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা শামীমা প্রমুখ বক্তব্য রাখেন। মেলায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ইউনিয়ন ডিজিটাল সেন্টার সম্পর্কিত প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এছাড়া এ উপলক্ষে মাল্টিমিডিয়া কাশরুম কনটেন্ট প্রতিযোগিতা, ইন্টারনেটভিত্তিক আলোচনা ও প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ডিজিটাল মেলায় সরকারি বিভিন্ন বিভাগ, ইউনিয়ন পরিষদ সহ ৮ টি স্টল স্থাপন করা হয়েছে।

























