ads

বৃহস্পতিবার , ৩ সেপ্টেম্বর ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মহারশি নদীর পাগলার মুখ অংশে নেই ব্রিজ : বাঁশের সাঁকোই ৭ গ্রামের মানুষের ভরসা

খবর টি পড়েছেন : ২৪১
মহারশি নদীর পাগলার মুখ অংশে নেই ব্রিজ : বাঁশের সাঁকোই ৭ গ্রামের মানুষের ভরসা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Sherpur Sako.Paglarmukhখোরশেদ আলম, ঝিনাইগাতী (শেরপুর) : মহারশি নদীর ঝিনাইগাতী উপজেলার পাগলার মুখ অংশে স্বাধীনতার দীর্ঘ ৪৪ বছরেও নির্মিত হয়নি ব্রিজ। ফলে ওই পথে যাতায়াতকারীদের সীমাহীন দূর্ভোগ পোহাতে হচ্ছে।
জানা যায়, ঝিনাইগাতী উপজেলার হাতিবান্দা, বনগাঁও, চতল, রামনগর, দিঘিরপাড়, কালাকুড়া ও হলদিবাটা গ্রামের লোকজনদের পাগলার মুখ হয়ে ঝিনাইগাতীসহ বিভিন্ন এলাকায় যাতায়াতে পার হতে হয় মহারশি নদী। কিন্তু স্বাধীনতার দীর্ঘ ৪৪ বছরেও পাগলার মুখ অংশে নির্মিত হয়নি কোন ব্রিজ। ফলে যুগের পর যুগ ধরে এলাকাবাসী বাঁশের সাঁকো দিয়েই ঝুকি নিয়ে যাতায়াত করছে। প্রতিদিন শতশত মানুষের যাতায়াতের একমাত্র ভরসা বাঁশের সাঁকো। ওই নদীর উপর একটি ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর দীর্ঘদিনের। দেশ স্বাধীনের পর থেকেই মহারশি নদী পাগলার মুখে একটি ব্রিজ নির্মাণের জন্য বিভিন্ন সময় দাবি উঠেছে। এ দাবি এখন প্রাণের দাবিতে পরিণত হয়েছে। জনপ্রতিনিধিদের কাছ থেকে বিভিন্ন সময় আশ্বাসও পাওয়া গেছে। কিন্তু বাস্তবে আজও তা বাস্তবায়িত হয়নি। এলাকাবাসীদের দাবি, নির্বাচনের সময় এলে বিভিন্ন দলের প্রার্থীরা এখানে ব্রিজ নির্মাণের আশ্বাস দিয়ে শুধু ভোট নেন। কিন্তু নির্বাচনের পর কেউ আর তাদের খোঁজ-খবর নেন না। গ্রামবাসীরা জানান, ওই সাঁকোর উপর দিয়ে পারাপার হতে গিয়ে স্কুল-কলেজের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে-মধ্যেই দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। এছাড়া কৃষকরা তাদের উৎপাদিত কৃষিপণ্য ও গবাদিপশু নিয়ে পারাপার হতে গিয়ে বছরভর নানা বিড়ম্বনার শিকার হচ্ছে। সচেতন মহলের মতে, এখানে একটি ব্রিজ নির্মাণ করা হলে ৭ গ্রামের মানুষের যাতায়াত সুবিধার পাশাপাশি কৃষিক্ষেত্রে উন্নয়ন সাধিত হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ‘মুজিব সেনা যুব সংঘ’র উদ্বোধন পরবর্তী সংবাদ ঝিনাইগাতীর বীর মুক্তিযোদ্ধা আব্দুল সবুরের ইন্তেকাল : রাষ্ট্রীয়…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads