স্টাফ রিপোর্টার : মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত সমাজ প্রতিষ্ঠার ব্রত নিয়ে শেরপুর শহরের উপকণ্ঠ দমদমা মহল্লায় ‘মুজিব সেনা যুব সংঘ’র আত্মপ্রকাশ হয়েছে। ২৮ আগস্ট শুক্রবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ওই সংগঠনের উদ্বোধন করেন শেরপুর প্রেস কাবের সভাপতি, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার। এ উপলক্ষে বিশিষ্ট সমাজসেবক মোঃ মাসুদুল আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবক-রাজনীতিক গোলাম রব্বানী সাধু, আবুল কাশেম আকন্দ, খন্দকার কালু গাজী, মতিউর রহমান তোতা, জমির উদ্দিন সরকার বাচ্চু, শাহ আলম, মমেনা বেগম, আশরাফুজ্জামান আশরাফ, মিজানুর রহমান, আল আমিন, নাজমুল হুদা আকন্দ, বাউল জুলহাস আলী, মোঃ শরিফ সরকার, মইনুল হোসেন প্লাবন, মোঃ মিস্টার আলী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন প্রগতিশীল আন্দোলনে শহীদদের শান্তি কামনায় এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। পরে মোঃ শরিফ সরকারকে সভাপতি, মোঃ মইনুল হোসেন প্লাবনকে কার্যকরী সভাপতি, মোঃ মিস্টার আলীকে সাধারণ সম্পাদক, মোঃ ফটিক মিয়াকে সাংগঠনিক সম্পাদক ও মোঃ রুহুল আমিন আকন্দকে কোষাধ্যক্ষ করে মুজিব সেনা যুব সংঘ’র ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। এছাড়া মাসুদুল আলম সরকারকে প্রধান উপদেষ্টা এবং সমাজসেবক গোলাম রব্বানী সাধু, প্রকৌশলী রবিউল ইসলাম রুবেল, আবুল কাশেম আকন্দ, নুরুল ইসলাম নুরু, খন্দকার কালু গাজী, মতিউর রহমান তোতা, জমির উদ্দিন সরকার বাচ্চু, শাহ আলম, মমেনা বেগম, আশরাফুজ্জামান আশরাফ, মিজানুর রহমান ও বাউল জুলহাসকে উপদেষ্টা করে একটি উপদেষ্টা কমিটিও ঘোষণা করা হয়।
উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এলাকার তরুণ-যুবকদের ঐক্যবদ্ধ করে সমাজসেবায় আত্মনিয়োগের লক্ষ্যে বিশিষ্ট সংগঠক এডভোকেট রফিকুল ইসলাম আধার ওই সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
























