খোরশেদ আলম, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার খৈলকুড়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা আব্দুল সবুর (৬৫) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ২ সেপ্টেম্বর বুধবার রাতে তার নিজ বাড়ীতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি……..রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ আছর বীর মুক্তিযোদ্ধা আব্দুল সবুরের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। নামাজে জানাজায় বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মুসল্লিগণ অংশ নেন। তার মৃত্যুতে শেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব জিন্নাত আলী, জেলা ডেপুটি কমান্ডার মোয়াজ্জেম হোসেন সুরুজ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফকির আব্দুল মান্নান, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক, উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ, আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ঝিনাইগাতী প্রেস কাব নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।
























