ads

বৃহস্পতিবার , ৩ সেপ্টেম্বর ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে উপজেলা ভাইস-চেয়ারম্যানকে হত্যাচেষ্টার অভিযোগে মামলা, সাংবাদিক সম্মেলন : প্রতিবাদে ছাত্রলীগের মানববন্ধন

খবর টি পড়েছেন : ২৪৫
শেরপুরে উপজেলা ভাইস-চেয়ারম্যানকে হত্যাচেষ্টার অভিযোগে মামলা, সাংবাদিক সম্মেলন : প্রতিবাদে ছাত্রলীগের মানববন্ধন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Sherpur-2স্টাফ রিপোর্টার : শেরপুরে সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান ও সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি বায়েযীদ হাসানকে হত্যা চেষ্টার অভিযোগে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাটসহ যুবলীগ ও ছাত্রলীগের ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে সদর থানায় ওই মামলা রুজু হয়। ওই ঘটনার প্রতিবাদে দুপুরে ভাইস-চেয়ারম্যান বায়েযীদ হাসান তার কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করেছেন। সম্মেলনে তিনি তার উপর হামলাকারীদের ‘অস্ত্রবাজ-সন্ত্রাসী’ আখ্যায়িত করে তাদের দ্রুত গ্রেফতার দাবি করেন। অন্যদিকে বিকেলে নিউমার্কেট সড়কে নাজমুল ইসলাম সম্রাটের পক্ষে ছাত্রলীগের একাংশ মানববন্ধন করেছে। বিষয়টি শেরপুরের ‘টক অব দি টাউন’ হিসেবে আলোচিত হচ্ছে।
সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান বায়েযীদ হাসান বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক সম্মেলনে অভিযোগ করে বলেন, রাজনৈতিক ও সামাজিক কর্তৃত্ব-প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্বের জের ধরে শহরের নতুন বাস টার্মিনালে এলাকার মাজার রোডে বুধবার রাত ৮টার দিকে যুবলীগ ও ছাত্রলীগের একটি অংশ তার বন্ধু খন্দকার আকরামুল ইসলাম লিটনসহ তাকে আটকিয়ে পাশের পৃথক পৃথক গৃহে নিয়ে অস্ত্রের মুখে হত্যাচেষ্টা চালায়। ওইসময় এলাকাবাসী টের পেয়ে হুলস্থুল শুরু হয়ে গেলে তারা রক্ষা পায় এবং তাদের সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। ওই ঘটনায় তিনি বাদী হয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাটসহ ১০ জনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তার বিরুদ্ধে হামলাকারীদের তরফ থেকে কোন মামলা হলে তা হবে নিজেদের রক্ষার হীন উদ্দেশ্যে মামলার কারণে মামলা। সাংবাদিক সম্মেলনে সদর উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান শামীম আরা ও বায়েযীদ হাসানের স্ত্রী খাদিজা খাতুন নাজনীন উপস্থিত ছিলেন।
Sherpur-1অন্যদিকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্র্রাটের বিরুদ্ধে মামলার প্রতিবাদে ছাত্রলীগের একাংশের মানববন্ধনে ওই মামলাকে মিথ্যা আখ্যায়িত করে তা প্রত্যাহারের দাবি জানানো হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীর বীর মুক্তিযোদ্ধা আব্দুল সবুরের ইন্তেকাল : রাষ্ট্রীয়… পরবর্তী সংবাদ ঈদ উপলক্ষে ট্রেনের আগাম টিকিট ১৫ সেপ্টেম্বর থেকে

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads