স্টাফ রিপোর্টার : শেরপুরে গত দুই দিনের (৩০-৩১ আগস্ট) ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে জেলার ব্রহ্মপুত্র, সোমেশ্বরী, পাগলা, মাহারশী, মালিঝি, কালঘোষা, ভোগাই ও চেল্লাখালী নদীর পানি সামান্য বৃদ্ধি পেলেও ১ সেপ্টেম্বর মঙ্গলবার বৃষ্টি না থাকায় ঢলের পানি নামতে শুরু করেছে। এতে জেলার সার্বিক বন্যা পরিস্থিতি এখন উন্নতির দিকে।
তবে গত কয়েকদিন আগে অতিবৃষ্টি ও পাহাড়ী ঢলে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় ওইসব এলাকার মানুষের এখনো দুর্ভোগ কমেনি। পাহাড়ী ঢলে স্রোতের তোড়ে ঝিনাইগাতী উপজেলার আয়নাপুর এলাকার বেড়িবাঁধ ভেঙ্গে গিয়ে ওই এলাকার কয়েকটি শিা প্রতিষ্ঠান হুমকীর মুখে রয়েছে। এছাড়া নালিতাবাড়ী উপজেলার খালভাঙ্গা এলাকায় ভোগাই নদীর তীর রাবাঁধ ভেঙ্গে যাওয়া স্থান দিয়ে পানি প্রবেশ করায় মানুষের বসতবাড়ি, রাস্তা-ঘাট তিগ্রস্থ হয়। আমন আবাদের ধান ও সবজীতেও পানিতে তলিয়ে যায়। এতে এলাকার কৃষক তির সম্মুখীন হন।
এদিকে নালিতাবাড়ীর উপজেলা কৃষিকর্মকর্তা শরীফ ইকবাল বলেছেন, পাহাড়ী ঢলে আমন ফসলের তেমন কোন তি হয়নি। তবে জলাদ্ধতার কারনে নিচু এলাকার কিছু সংখ্যক কৃষক এখনো আমনের চারা রোপন করতে পারেনি। আগামী দুই এক দিনের মধ্যে পানি নেমে গেলে চারা রোপন করতে পারবেন বলেও তিনি উল্লেখ করেন।
























