স্টাফ রিপোর্টার : শেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ১ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে শহরের রঘুনাথ বাজারস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং দুপুরে মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওইসময় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র আহ্বায়ক মাহমুদুল হক রুবেল। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক আশীষ, সাইফুল ইসলাম স্বপন, মামুনুর রশিদ পলাশ, শ্রমিক নেতা মো. শওকত হোসেনসহ জেলা যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গদলের নেতৃবৃন্দ।
























