ads

বুধবার , ২ সেপ্টেম্বর ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে চাঞ্চল্যকর হত্যা মামলায় ৫ ব্যক্তির রিমান্ড মঞ্জুর

খবর টি পড়েছেন : ২০৮
শেরপুরে চাঞ্চল্যকর হত্যা মামলায় ৫ ব্যক্তির রিমান্ড মঞ্জুর
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Remandস্টাফ রিপোর্টার : শেরপুরে চাঞ্চল্যকর সেকান্দর আলী হত্যা মামলায় ৫ ব্যক্তির ৩ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ২ সেপ্টেম্বর দুপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান উভয় পক্ষের শুনানী শেষে ওই আদেশ দেন। রিমান্ড মঞ্জুর হওয়া ব্যক্তিরা হচ্ছেন শেরপুর সদর উপজেলার চরশেরপুর টাঙ্গারিয়াপাড়া গ্রামের মরফল আলীর ৪ পুত্র সুরুজ্জামান (৪০), নুরুল ইসলাম (৪৫), আতিক মিয়া (৩৫) ও রিপন মিয়া (৩০) এবং চরশেরপুর দড়িপাড়া গ্রামের মৃত দুদু মিয়া পুত্র হান্নান মিয়া (২৫)।
জানা যায়, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ১৭ ফেব্রুয়ারি রাতে সদর উপজেলার নলবাইদ শারি ব্রিজে নৃশংসভাবে খুন হয় চরশেরপুর টাঙ্গারিয়াপাড়া গ্রামের সেকান্দর আলী। পরদিন ওই ঘটনায় সেকান্দর আলীর স্ত্রী বাসর বেগম বাদী হয়ে একই এলাকার সুরুজ্জামানসহ ওই ৫ জন এবং অজ্ঞাতনামা আরও ৭/৮ জনকে আসামী করে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এজাহারনামীয় ৫ জন আসামী ২৩ আগস্ট আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে হাজতে যায়। পরে ২৮ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই শফিকুল ইসলাম হত্যাকান্ডের প্রকৃত তথ্য উদঘাটন ও হত্যা মিশনে আসামীদের ভূমিকাসহ অজ্ঞাতনামা আসামীদের নাম-ঠিকানা সংগ্রহসহ তাদের অবস্থান নিশ্চিত হওয়ার স্বার্থে ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানান। আদালতে রিমান্ড শুনানীকালে রাষ্ট্রপক্ষে সিআই মতিউর রহমানকে সহায়তা করেন এডভোকেট মোখলেসুর রহমান আকন্দ ও এডভোকেট রফিকুল ইসলাম আধার।
এদিকে মামলার তদন্ত কর্মকর্তা এসআই শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার ওই ৫ আসামীকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তাদের জিজ্ঞাসাবাদে মামলা সংক্রান্তে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে এবং তা দ্রুত তদন্তের ক্ষেত্রে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, এর আগে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-২ সরকার হাসান শাহরিয়ার নকলা থানার অপর এক চাঞ্চল্যকর হত্যা মামলায় স্বেচ্ছায় আত্মসমর্পণকারী ২ আসামীর রিমান্ড মঞ্জুর করেন। পরবর্তীতে আসামীপক্ষ ওই রিমান্ড আদেশের বিরুদ্ধে দায়রা জজ আদালতে ক্রিমিনাল রিভিশন দায়ের করলে জেলা ও দায়রা জজ মোঃ মোজাম্মেল হক উভয় পক্ষের শুনানী শেষে তা নামঞ্জুর করে নিম্ন আদালতের আদেশ বহাল রাখেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে পৃথক যৌতুক মামলায় ২ ব্যক্তির কারাদন্ড পরবর্তী সংবাদ নকলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads