নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলায় পানিতে ডুবে রাজু (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ২ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় পৌরসভার ডুকুরিয়া মহল্লার একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে স্থানীয় শাহাব উদ্দিনের ছেলে এবং ডুকুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
জানা যায়, রাজু বিকেল থেকেই নিখোঁজ ছিল। অনেক খোজাখুজির পর সন্ধ্যায় পার্শ্ববর্তী পুকুরে ভাসমান অবস্থায় তার লাশ দেখা যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে। নিহত রাজু ৫ ভাইবোনের মধ্যে সবার ছোট। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
























