ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : পুলিশের হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সুমি আক্তার (১২)। সে উপজেলার গোমরা গ্রামের মোঃ সুরুজ মিয়ার কন্যা ও রাংটিয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।
জানা যায়, ১ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে সুমির বিয়ের দিন ধার্য হয়। সুমির পিতা সুরুজ মিয়া বিয়ের আয়োজন সম্পন্ন করেন। খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানের হস্তক্ষেপে রাত ১০টায় সুমি বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পায়।
























