স্টাফ রিপোর্টার : শেরপুরে বাল্য বিবাহ নিরোধ বিষয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সোশ্যাল মিডিয়া সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ১ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে শেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় মন্ত্রী পরিষদ বিভাগ ও একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন ক রজনীগন্ধ্যায় ওই সংলাপ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সচিব মো. আবুল কালাম আজাদ। আরও বক্তব্য দেন ঢাকা সিটি কর্পোরেশনের (উত্তর) মেয়র মো. আনিসুল হক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, মন্ত্রী পরিষদ বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, ঢাকা বিভাগীয় কমিশনার মো. জিল্লার রহমান, ঢাকা রেঞ্জের উপ-পুলিশ মহা-পরিদর্শক (ডিআইজি) মো. নুরুজ্জামানসহ ঢাকা বিভাগের অধীন ১৭ জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারগণ। শেরপুরের পে বক্তব্য দেন জেলা প্রশাসক ডা. এ.এম পারভেজ রহিম ও শেরপুর প্রেস কাব সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা।
কনফারেন্সে মূখ্য সচিব বাল্য বিবাহ প্রতিরোধে বিভিন্ন জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার. জেলা মহিলা বিষয়ক কর্মকর্তাসহ নিকাহ রেজিস্টার, শিক, অভিভাবক ও জনপ্রতিনিধিদের মতামত ও পরামর্শ শোনেন। একইসঙ্গে তিনি বাল্য বিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিসহ বিদ্যমান আইনের প্রয়োগ আরও জোরদার করার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রতি নির্দেশ দেন।




















